News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ২৪ ঘন্টা বাজার বন্ধ রাখলেন বটতলার ব্যবসায়ীরা
Image

উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ২৪ ঘন্টা বাজার বন্ধ রাখলেন বটতলার ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বুধবার ২৪ ঘণ্টার জন্য বাজার বন্ধ রাখছে ব্যবসায়ীরা৷ বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শহরে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷
আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শহরের অবৈধ স্থাপনা বা অবৈধ অধিগ্রহণ ও অবৈধ দখলদারদের সরানোর জন্য অভিযান চালানো হচ্ছে ধারাবাহিক ভাবে৷ তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার বটতলা বাজার ও তৎসংলগ্ণ রাস্তায় অভিযান চালায় আগরতলা পুর নিগম, ট্রাফিক, সদর মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসন৷ এই অভিযানকে কেন্দ্র করে পরবর্তী সময় ময়দানে নামে বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতি৷ এই অভিযানের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বুধবার ২৪ ঘণ্টার জন্য বাজার বন্ধ রাখার ঘোষণা দেয় তারা৷ বুধবার সকাল থেকেই বটতলা বাজারের সমস্ত দোকান ছিল বন্ধ৷ অনেক ক্রেতাই বাজার মুখী হয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হন৷ বটতলা বাজার জুরে ঘটনার প্রতীবাদ জানিয়ে ফ্যাস্টুন লাগায়  বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতি৷ এদিকে বুধবার সকালে বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শহরে এক প্রতীবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি বটতলা বাজার থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে আবার বটতলা বাজারে গিয়ে শেষ হয়৷ বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানান বটতলা বাজারে অনৈতিক ভাবে বুলডোজার দিয়ে দোকান ভাঙ্গা হয়েছে৷ তার প্রতীবাদে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে৷ তিনি রাজ্যের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে এদিন বাজার বন্ধ রাখার জন্য যে অসুবিধা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন৷ মিছিলে প্রচুর মানুষের সমাগম ঘটে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top