News Flash

  • Home
  • খেলা
  • জার্সি পেলো ফরোয়ার্ড ক্লাব, লক্ষ্য দ্বিমুকুট, নেতৃত্বে রতন
Image

জার্সি পেলো ফরোয়ার্ড ক্লাব, লক্ষ্য দ্বিমুকুট, নেতৃত্বে রতন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। শুক্রবার থেকে অভিযান শুরু করছে ফরোয়ার্ড ক্লাব। শিল্ডের সেমিফাইনালে গেলোবারের লিগ জয়ী ফরোয়ার্ডের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বীরেন্দ্র ক্লাব। এবছর স্বপ্ন একটাই, দ্বিমুকুট জয় করা। ওই স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়েই এবছর দল গড়া হয়েছে। স্বপ্নকে বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ফরোয়ার্ড ক্লাব। বুধবার স্থানীয় একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে অনেকটা দৃঢ়তার সঙ্গে ওই কথা বলেন ক্লাব কর্তারা। এবছর লাল‌-‌হলুদ দলকে নেতৃত্ব দেবেন রক্ষণভাগের স্তম্ভ রতন কিশোর জমাতিয়া। ডেপুটি হিসাবে থাকবেন মাঝমাঠের ফুটবলার সুকান্ত জমাতিয়া। দুই বিদেশী এবং ভিনরাজ্যের ৭ ফুটবলারকে দিয়ে এবছর সাজানো হয়েছে দল। বিদেশী ফুটবলার হিসাবে দলের আক্রমণভাগে তেজী ভাব আনবেন গেলোবছর দলের খেলা খেলে যাওয়া লুইস এবং এবং নবাগত নাইজেরিয়ান থেকে আসা ফুটবলার আফিজ। ক্লাব সচিব পার্থ সারথি গুপ্ত বলেন,”গেলোবছরে স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়েই ২২ লাখ টাকা খরচে গড়া হয়েছে দল। আমাদের লক্ষ্য দ্বিমুকুট জয়ের পাশাপাশি ভালো খেলা উপহার দিয়ে ফুটবলপ্রেমীদের মাঠে টানা। বিশ্বাস করি ওই দুটি কাজই এবার আমাদের ফুটবলাররা দক্ষতার সঙ্গে করে দেখাবে”। এবছরও ক্লাবের জার্সি স্পনসর করেন সিনটেক্স ও হিন্ডওয়ারের ত্রিপুরা শাখার কর্মধার বাসুদেব চৌধুরি। এছাড়া এম এল প্লাজার কর্ণধার রতন সাহাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে ক্লাব থেকে জানানো হয়। সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী হলেও ফরোয়ার্ড কোচ সুভাষ বসু-‌র দুশ্চিন্তা মাঠ নিয়ে। এবার খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে। ওই মাঠে স্থানীয় ফুটবলারদের খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। রাজ্য ফুটবল সংস্থার সচিবের সহযোগিতায় মাত্র ৩ দিন অ্যাস্টোটার্ফে অনুশীলন কতরার সুযোগ পেলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় মনে করেন কোচ। ‌ফলে কিছুটা দুশ্চিন্তা নিয়েই মাঠে নামতে হবে ফরোয়ার্ডকে।  লাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত চিলেন  ক্লাবের সভাপতি কৃষ্ণ কমল বনিক, সহসভাপতি অমল বনিক এবং ফুটবল দল গঠনের আহ্বায়ক বাসুদেব চৌধুরি। ফরোয়ার্ড:‌ অমিত জমাতিয়া, বুলে মনি জমাতিয়া, রতন কিশোর জমাতিয়া (‌অধিনায়ক), সুকান্ত জমাতিয়া (‌সহ অধিনায়ক), অবর্ণ হরি জমাতিয়া, প্রীতম হুসেন, বিনোদ কুমার জমাতিয়া, জাবেদ ডার্লং, সি সিয়ামা, শুভম চৌধুরি, সাবাত জমাতিয়া, জগৎ হরি জমাতিয়া, বয়ার জমাতিয়া, ভক্ত সাধান জমাতিয়া, সুস্থ হরি জমাতিয়া, এলমিনহাও কিলং, লুইস, লালতনজাম, মালেমিন, মহ:‌ শাহজাহান, সানা সিং এবং আফিজ। কোচ:‌ সুভাষ বসু, ম্যানেজার:‌ বিমল বনিক।‌‌

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top