News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০২০ সালে শ্রদ্ধাকে খুন করার হুমকি দিয়েছিল আফতাব, মিলল চাঞ্চল্যকর তথ্য

২০২০ সালে শ্রদ্ধাকে খুন করার হুমকি দিয়েছিল আফতাব, মিলল চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.) : শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য। ২০২০ সালে শ্রদ্ধাকে আফতাব কুচি কুচি করে কেটে খুন করার হুমকি দিয়েছিল। আর আফতাবের এই আচরণের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন শ্রদ্ধা ওয়ালকার। সেরকমই একটি চিঠি এবার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, তখন শ্রদ্ধা ওয়ালকার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের ভাসাই শহরে যখন শ্রদ্ধা লিভ ইন পার্টনার আফতাবের সঙ্গে থাকতেন, সে সময় আফতাব তাঁকে মারধর করা শুরু করে। এবং তারপর তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। শ্রদ্ধা এবং আফতাবের মধ্যে এই ঘটনা জানতো আফতাবের পরিবার বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে শ্রদ্ধা ওয়ালকার মুম্বাইয়ের ভাসাই এলাকায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন আফতাবের নামে। এই সূত্রে মুম্বাইয়ের ভাসাই পুলিশ স্টেশনের সঙ্গে ইতিমধ্যেই দিল্লির তদন্তকারী অফিসাররা যোগাযোগ করতে শুরু করেছেন। একইসাথে দিল্লির তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, করণ নামে এক বন্ধুকে শ্রদ্ধা আফতাবের সম্পর্কে সমস্ত কথা জানিয়ে চিঠি লিখেছিলেন। হোয়াটসঅ্যাপে করণকে নিজের আহত মুখের একটি ছবিও পাঠিয়েছিলেন শ্রদ্ধা বলে জানা গিয়েছে।

২০২০ সালের ২৩ শে নভেম্বর ভাসাই পুলিশ স্টেশনের শ্রদ্ধা যে অভিযোগ দায়ের করেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন, “আজ আমায় আফতাব শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেছে। আমার ভয় লাগছে। আমাকে ও ব্ল্যাকমেল করছে। খুন করে কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দিচ্ছে। গত ছয় মাস ধরে আমায় ও মারধর করে। কখনও সাহস করে এসে বলতে পারিনি। পুলিশি যাওয়ার কথা মাথায় আনলেও আমার ভয় লাগত।” এখন প্রশ্ন উঠছে, ভাসাই পুলিশ সবকিছু জানার পরেও কেন কোন পদক্ষেপ গ্রহণ করেনি? তবে এই তথ্য বা শ্রদ্ধার এই চিঠি হত্যা তদন্তে বড় সূত্র বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top