News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের সিওয়ানে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা স্করপিও গাড়ির, আগুনে পুড়ে মৃত্যু ৩ জনের
Image

বিহারের সিওয়ানে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা স্করপিও গাড়ির, আগুনে পুড়ে মৃত্যু ৩ জনের

সিওয়ান, ২১ নভেম্বর (হি.স.): বিহারের সিওয়ান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি স্করপিও গাড়ি। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগা মাত্রই আগুন ধরে যায় ওই গাড়িতে, গাড়ির ভিতরে আটকে পড়ায় অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নিজামপুর গ্রামের কাছে। মৃতদের মধ্যে মাত্র একজনের নাম ও পরিচয় জানা গিয়েছে। বাকি দু’জন আগুনে পুড়ে যাওয়ায় তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রের খবর, সোমবার ভোররাত দু’টো নাগাদ নিজামপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি গাড়ি। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়। চালক-সহ ৩ জন ভিতরেই আটকে পড়েন, অগ্নিদগ্ধ্ হয়ে তাঁদের মৃত্যু হয়। ভোররাত তিনটে নাগাদ স্থানীয় মানুষজন এই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারেন। মৃতদের মধ্যে একজন হলেন ২৮ বছর বয়সী বসন্ত কুমার।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top