News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছেলের মারধরে রক্তাক্ত পিতা দ্বারস্থ হলেন থানার
Image

ছেলের মারধরে রক্তাক্ত পিতা দ্বারস্থ হলেন থানার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷  পাষণ্ড ছেলের হাতে আক্রান্ত পিতা৷ ঘটনা রাধাকিশোর পুর থানা এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সোমবার দুপুরবেলায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মছড়া এলাকায় নিজের ছেলে আকন্ঠ মদ্যপান করে মারধর করে৷ এতে  পিতার শরীরের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়ে যায়৷ এদিকে ছেলের হাতে আক্রান্ত হওয়ার পর অসহায় পিতা ছুটে আসেন উদয়পুর আর কে পুর থানাতে৷ সেখানে পাষণ্ড ছেলের নামে অভিযোগ দায়ের করেন৷ আক্রান্ত পিতা জানান, কিছুদিন পরপরই ছেলের হাতে আক্রান্ত হতে হয়৷ অবশেষে পাষণ্ড ছেলের শাস্তির দাবি নিয়ে আজ আর কে পুর থানার  দারস্থ হয়েছেন তিনি৷ গুণধর পুত্রের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top