News Flash

  • Home
  • দিনের খবর
  • পথ দুর্ঘটনায় প্রয়াত ই-টিভি ভারতের সাংবাদিক
Image

পথ দুর্ঘটনায় প্রয়াত ই-টিভি ভারতের সাংবাদিক

হায়দরাবাদ, ১৯ নভেম্বর (হি.স.) : শনিবার সকালে পথ দুর্ঘটনায় প্রয়াত হন ই-টিভি ভারতের সাংবাদিক নিবেদিতা সুরজ (২৬)। ত্রিশুরের বাসিন্দা কর্মরত ছিলেন কেরল ডেস্কে। এদিন বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন তিনি। দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরেক সাংবাদিক সোনালি চাওরে।

এদিন ভোরে অফিসে যাওয়ার জন্যে বেরিয়েছিলেন। ভাগ্যলতার বাসস্টপে রোজকার মতো দাঁড়িয়ে ছিল অফিসের বাস। সেটি ধরার জন্য বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ে পেরোচ্ছিলেন তাঁরা। সেসময়েই একটি গাড়ি ধাক্কা দেয় তাঁদের। ঘটনাস্থলেই প্রাণ হারান নিবেদিতা। আহত সোনালিকে প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সোনালি চাওরে, মহারাষ্ট্রের এই সাংবাদিক ইটিভি ভারত উত্তরপ্রদেশ ডেস্কে কর্মরত। এই মুহূর্তে শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট নিয়ে তিনি চিকিৎসাধীন।
ময়নাতদন্তের পর নিবেদিতার মরদেহ ত্রিশুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে । রবিবার সকাল সাড়ে ৯টায় বাসভবনে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। হায়াতনগর থানার পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top