News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ৩ জন

মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সকলের অবস্থাই সঙ্কটজনক। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে খোপোলি এলাকার কাছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ওপর। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও একজন প্রাণ হারান। গুরুতর আহত ৩ জন এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি মুম্বইয়ের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে নিহতদের গাড়িটি আক্ষরিক অর্থেই দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনার ফলে পুণে থেকে মুম্বই অভিমুখী রুটে কিছু সময়ের জন্য যানজট ছিল, পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ও যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় নিহতদের নাম-আব্দুল রেহমান খান (৩২) অনিল সুনীল সানাপ, ওয়াসিম সাজিদ কাজী, রাহুল কুমার পান্ডে, আশুতোষ নবনাথ গান্ডেকর।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top