News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবাকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিল ছেলে
Image

বাবাকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিল ছেলে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ নভেম্বর৷৷ বিলোনিয়া থানাধীন সুকান্ত নগর এলাকায় ছেলের হাতে আক্রান্ত জন্মদাতা পিতা৷ জন্মদাতা পিতা কে মারধর করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ছেলে ও নিজের ছোট ভাইয়ের বিরুদ্ধে বিলোনিয়া থানাতে লিখিত ভাবে অভিযোগ জানায় শ্রীদাম সরকার৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন ড্রপ গেইট এলাকায়৷
জানা যায়, চিকিৎসার জন্য ব্যাঙ্ক থেকে দেড় লক্ষাধিক টাকা তুলেছিল  শ্রীদাম সরকার নামে এক ব্যক্তি৷ এই টাকাই অসুস্থ শ্রীদামের কাল হলো৷ ব্যাংক থেকে টাকা তোলার বিষয়ে জানতে পেরে টাকা দেওয়ার জন্য শ্রীদামকে ছেলে সহ ভাই চাপ দিতে থাকে৷ শ্রীদাম সরকার টাকা দিতে অস্বীকার করার পর ছেলে সহ ভাই শ্রীদাম সরকারের উপর অতর্কিত আক্রমণ করে৷ মারধর করার পর জোর করে টাকা ছিনতাই করে নিয়ে যায় শ্রীদামের ছেলে ও তার ভাই৷কোন উপায়ন্তর না দেখে সুবিচার চেয়ে বিলোনিয়া থানার দ্ধারস্থ হয় শ্রীদাম সরকার৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top