News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য ত্রিপুরা সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য ত্রিপুরা সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর (হি. স.) : লেম্বুছড়াস্থিত ত্রিপুরা কৃষি কলেজে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে এবং ত্রিপুরা কৃষি কলেজের সহযোগিতায় আজ তিনদিন ব্যাপী ফটো এক্সিবিশান কাম আউটরিচ অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজাদিকা অমৃত মহোৎসব, ৮ বছরের সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের উপর এই এক্সিবিশানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হবার পর দেশের উন্নয়নে বিশেষ করে কৃষকদের উন্নয়নে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে ত্রিপুরার বিভিন্ন কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীদের অবগত করার জন্য এই এক্সিবিশানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, কৃষকদের উন্নয়নে, গরীব অংশের মানুষের উন্নয়নে, ছাত্রছাত্রীদের উন্নয়নে কি কি কর্মসূচি রূপায়ণ করছে তা প্রত্যেকের জানা দরকার।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাত্রছাত্রীদের ভাল করে পড়াশুনা করার পরামর্শ দেন। তিনি বলেন, সমাজের একটা অংশ বা ব্যক্তিকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে নিয়েই চলতে হবে। কোথায় কি উন্নতি হচ্ছে প্রত্যেককে জানতে হবে। উন্নয়নমূলক কর্মসূচির সুফল অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চলছে। তিনি বলেন, সারা দেশে কৃষকদের উন্নতির জন্য ও কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং দেশের অর্থনীতি কৃষি ভিত্তিক।প্রসঙ্গক্রমে তিনি বলেন, বর্তমান ত্রিপুরা সরকার ৩ লক্ষ ১৮ হাজার ৪১০ জনকে ২ হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দিচ্ছে। তিনি নেশা মুক্ত ত্রিপুরা গঠনে এবং ড্রাগস’র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top