News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্তদের পাঁচ বছরের জেল
Image

নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্তদের পাঁচ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১০ নভেম্বর৷৷  নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে রাকেশ পাল (৩২) নামে এক বিবাহিত যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে৷ খুব স্বল্প সময়ের মধ্যে যথোপযুক্ত বিচার হওয়ায় স্বস্তি সব মহলে৷ ঘটনার বিবরণে জানা যায় এই বছর জুলাই মাসের ২ তারিখে দিনের বেলায় নয় বছরের নাবালিকা কন্যাটি পার্শবর্তী রাকেশ পালের বাড়িতে দুধ আনতে যায়৷ এই সুযোগে রাকেশ পাল  নাবালিকাকে একা পেয়ে তার বুকে এবং গোপন অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করে৷ এই ঘটনা নাবালিকা বাড়িতে গিয়ে তার মাকে জানালে নাবালিকার মা বিলোনিয়া মহিলা থানায় রাকেশ পালের বিরুদ্ধে মামলা করে৷ বিলোনিয়া মহিলা থানা মামলা হাতে পেয়ে সাথে সাথে ওই সময়ে রাকেশ পালকে গ্রেফতার করে আদালতে পাঠায়৷ ঘটনার কুড়ি দিনের মাথায় মহিলা থানার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর স্বপ্ণা ভৌমিক ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (বি), ৫০৯ এবং পক্সো আইনে তদন্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে৷ আদালত চার্জশিট পেয়ে এরই মধ্যে দশজনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে৷ সাক্ষীর সাক্ষ্যবাক্য শেষে রাকেশ পাল কে দোষী সাব্যস্ত করে আজ সাজা ঘোষণা করে বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে৷ এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (বি) ধারায় রাকেশ পালকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ১৫০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের হাজত বাসের নির্দেশ দেয় বিচারক৷ এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন বিলোনিয়া মহিলা থানার ইন্সপেক্টর স্বপ্ণা ভৌমিক৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top