News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলস এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে ধলাইয়ে উদ্ধার ১.৩ কোটি টাকার গাঁজা, গ্রেফতার দুই
Image

আসাম রাইফেলস এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে ধলাইয়ে উদ্ধার ১.৩ কোটি টাকার গাঁজা, গ্রেফতার দুই

ধলাই (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : আসাম রাইফেলস (পূর্ব)-এর ইন্সপেক্টর জেনারেলের তত্ত্বাবধানে সেক্টর ২১-এর রাধানগর ব্যাটালিয়ন বুধবার গভীর রাতে ধলাই জেলার আমবাসা থানার অধীন বেতবাগান এলাকা থেকে ৩৩৮ কেজি নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য আনুমানিক ১.৩ কোটি টাকা। গাঁজা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে আমবাসা পুলিশ।

লরিতে করে বিশাল পরিমাণের গাঁজা পাচার হচ্ছে, আসাম রাইফেলস-এর গোয়েন্দা বিভাগের বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সঙ্গে আমবাসা পুলিশের একটি দলকে নিয়ে অভিযানে নামেন রাধানগর ব্যাটালিয়নের জওয়ানরা। শেষে গভীর রাতে জাতীয় সড়কে টিআর ০৪ ডি ১৫৭৮ নম্বরের একটি লরি থেকে যৌথ বাহিনীর টহলদারী দল ৩৩৮ কেজি গাঁজা উদ্ধার করে। সেই সঙ্গে গাড়ির চালক তপন দেববর্মা এবং সহ-চালক সমৃত দেববর্মাকে আটক করে আমবাসা পুলিশ। আমবাসা পুলিশ মাদক মামলায় তদন্ত শুরু করেছে।
আজ বৃহস্পতিবার ধৃত দুজনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয়েছে জেল হাজতে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top