News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিকে তোপ মল্লিকার্জুন খাড়গের, বললেন সমস্ত উন্নয়ন কী ৭ বছরেই হয়েছে
Image

বিজেপিকে তোপ মল্লিকার্জুন খাড়গের, বললেন সমস্ত উন্নয়ন কী ৭ বছরেই হয়েছে

শিমলা, ৯ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার শিমলায় হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে খাড়গে বলেছেন, তাদের (বিজেপি) মূলত একটাই স্লোগান – ৭০ বছরে কংগ্রেস কী করেছে? – হিমাচল প্রদেশে কলেজ, বিদ্যুৎ এবং রাস্তার মতো অনেক সুবিধা রয়েছে। গত ৭ বছরেই কি সব কিছু হয়েছে?” মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, আমি একটি সুষ্ঠু ভোটিং পদ্ধতিতে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছি, কিন্তু জেপি নাড্ডা কীভাবে নিযুক্ত হয়েছিলেন তা কেউ জানে না। তারা (বিজেপি) সর্বদা অভিযোগ করে যে কংগ্রেসে গণতন্ত্র নেই।

হিমাচল প্রদেশের জনগণকে আশ্বস্ত করে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা হিমাচল প্রদেশে যে ১০টি প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করবই। মনমোহন সিংজির নেতৃত্বে ইউপিএ সরকারের সময়, আমরা ৭২ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছিলাম। আমরা হিমাচল প্রদেশের কৃষকদের ঋণও মকুব করব। খাড়গের কথায়, শুধুমাত্র বাগান মালিকদের দ্বারা নির্ধারিত মূল্যের ভিত্তিতে আমরা হিমাচল প্রদেশে ফলের এমএসপি নিশ্চিত করব। হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা প্রথমে ‘ওল্ড পেনশন স্কিম’ বাস্তবায়ন করব। এটা আমাদের দলের অঙ্গীকার।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top