News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলা, মৃত ৭ আধিকারিক
Image

পাকিস্তানের পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলা, মৃত ৭ আধিকারিক

ইসলামাবাদ, ৭ নভেম্বর (হি. স.) : পাকিস্তানের পুলিশ ক্যাম্পে হামলা চালাল বিশাল ডাকাতবাহিনী। ডাকাতের আক্রমণে মৃত্যু হল সাত পুলিশকর্মীর। রবিবার এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। মৃতদের মধ্যে রয়েছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। আরও কুড়ি জন পুলিশকর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ডাকাতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনাটি ঘটেছে ঘোটকি জেলার কাটচা এলাকায়। কিছুদিন আগেই তিনজনকে অপহরণ করার অভিযোগ উঠেছিল এলাকার ডাকাতদের বিরুদ্ধে। অপহৃতদের খুঁজে পেতে ডিএসপি আবদুল মালিক ভুট্টোর নেতৃত্বে একটি দল গঠন করা হয়। ডাকাতদের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ির কাছে অস্থায়ী ক্যাম্প তৈরি করে স্থানীয় পুলিশ। সেই খবর পেয়েই মাঝরাতে ঘুমের মধ্যে হামলা চালায় ডাকাত দল।

জানা গিয়েছে, প্রায় ১৫০ জন ডাকাত একসঙ্গে পুলিশ ক্যাম্পে হামলা করে। তাদের অত্যাধুনিক অস্ত্রের সামনে একেবারেই পেরে ওঠেননি পুলিশকর্মীরা। তাঁদের লক্ষ্য করে প্রায় ২৫টি রকেট ছোঁড়া হয়। তাছাড়াও লাগাতার গুলিবৃষ্টি করা হয় পুলিশকর্মীদের দিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবদুল মালিকের। তাঁর সঙ্গে আরও ছয় পুলিশ আধিকারিকও প্রাণ হারান। সেই সঙ্গে অপহরণ করা হয় কুড়ি জন পুলিশকর্মীকে।

সাতজনের পুলিশের মৃতদেহ নিজেদের ডেরায় নিয়ে গিয়ে উল্লাস করে ডাকাতরা। দেহ ফিরিয়ে দিতেও চায়নি তারা। পরে অবশ্য এক প্রভাবশালী ব্যক্তির কথায় রাজি হয়ে দেহ ফেরত দেয় ডাকাতদল।

প্রাথমিক অনুমান, কিছুদিন আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় এক ডাকাতের। তার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। আপাতত ডাকাতদের পায়ের ছাপ খুঁজে বের করে হামলাকারীদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, পাকিস্তানের এই এলাকায় বরাবরই ডাকাতদের উপদ্রব রয়েছে। বহুবার টার্গেট কিলিং, অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে।-

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top