News Flash

  • Home
  • বিনোদন
  • অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা
Image

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ অনুপম খেরের, দেশ-সমাজ-সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): প্রবীণ অভিনেতা অনুপম খের মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর তিনি জানান, দেশ, সমাজ, সংস্কৃতি, সিনেমা এবং জীবনসহ একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করে ৭১ বছর বয়সি অভিনেতা লেখেন, “অমিত শাহজির বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। তাঁর আন্তরিক স্নেহ, উষ্ণ আতিথেয়তা এবং আত্মীয়তার অনুভূতির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

দু’বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা আরও বলেন, “দেশ, সমাজ, সংস্কৃতি, সিনেমা এবং জীবন নিয়ে আমাদের দীর্ঘ ও অর্থবহ আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয়ে তাঁর গভীর জ্ঞান, অসাধারণ স্মৃতিশক্তি এবং চিন্তার স্বচ্ছতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

তিনি আরও লেখেন, “এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে প্রতিটি সাক্ষাৎ নতুন করে ভাবার এবং নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়।”

অনুপম খের আরও জানান, “অমিত শাহজি, আপনার দেওয়া সময়, আপনার স্নেহ এবং যেখানে আমি বসেছিলাম সেখানে থাকা ভগবান হনুমানের মূর্তি—সবই আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য, সম্প্রতি অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুপম খের। সামাজিক মাধ্যমে তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ভেসে ওঠা ধ্বংসযজ্ঞের ছবি তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। বহু মানুষ পরিবার ও ঘরবাড়ি হারিয়েছেন, অসংখ্য শিশু ও প্রবীণ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

Releated Posts

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top