News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য
Image

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। সোনামুড়া থানাধীন তামসাবাড়ি এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আটক যুবকের নাম মফিজ মিয়া, বাড়ি রাঙ্গামাটিয়া এলাকায় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, তামসাবাড়ি এলাকার একটি বেকারি কারখানায় মালিকের অনুপস্থিতিতে মফিজ মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করেন। অভিযোগ, তিনি কারখানার বিভিন্ন অংশ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং কর্মচারীদের কাছে কারখানার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি কারখানার মালিককে তাঁর সঙ্গে দেখা করার কথাও জানান।

পরবর্তীতে কারখানার মালিক ফোনে যোগাযোগ করলে অভিযুক্তকে কারখানার সামনে আসতে বলা হয়। এদিকে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন এবং তাঁর সাংবাদিক পরিচয় ও পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ, তিনি কোনো বৈধ সাংবাদিক পরিচয়পত্র বা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পরিচয়পত্র দেখাতে পারেননি এবং কারখানায় প্রবেশের অনুমতি সম্পর্কেও সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন।

এরপর স্থানীয়রা তাঁকে আটক করে সোনামুড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর কাছ থেকে কোনো বৈধ সংবাদমাধ্যমের পরিচয়পত্র উদ্ধার হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কারখানার মালিক দাবি করেন, তাঁদের কারখানায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা যথাযথভাবে বজায় রাখা হয় এবং খাদ্যের গুণগত মান নিয়েও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাঁর অভিযোগ, তাঁকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, এ ধরনের ঘটনায় প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর দাবি, সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণা বা ব্ল্যাকমেইলের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।
…….

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top