News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরে পরিবারের তিন সদস্য সহ চারজনকে নৃশংসভাবে হত্যা করল নাবালক

কমলপুরে পরিবারের তিন সদস্য সহ চারজনকে নৃশংসভাবে হত্যা করল নাবালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷  একই বাড়িতে চারজনকে খুন কমলপুরে৷ আটক নাবালক৷ কমলপুর দুরাই শিববাড়ি পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড অন্তর্গত এলাকায় এক ১৩ বছরের নাবালক তার নিজের মা, দশ বছরের বোন, দাদু ও প্রতিবেশী এক অঙ্গনওয়াড়ি কর্মীকে কুপিয়ে হত্যা করে৷ জানা যায় এলাকার হারাধন দেবনাথের ছেলে শনিবার বিকাল ৪ টা নাগাদ সে তার মা সমিতা দেবনাথ, দাদু বাদল দেবনাথ, বোন সুপর্ণা দেবনাথ ও প্রতিবেশী তথা অঙ্গনওয়াড়ি কর্মী রেখা দেবকে কুপিয়ে হত্যা করে বাড়ির একটি গর্ততে গুম করে রাখে৷ এলাকাবাসী যাতে টের না পায় তাই অতিরিক্ত শব্দে গান বাজিয়ে হত্যার লিলা সংগঠিত করে৷ ফলে আশপাশের মানুষ টেরও পায়নি৷ রাতে ঘটনা খবর পেয়ে পুলিশ গিয়ে দেহগুলো বের করে হাসপাতালের মর্গে নিয়ে আসে৷    খুনের সময় সে ড্রাগসের নেশায় আসক্ত ছিল বলে প্রাথমিক ধারণা এলাকাবাসী এবং পুলিশের৷

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top