News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের নিওয়ারিতে গাছে ধাক্কা গাড়ির; মৃত ৩, প্রাণে বাঁচলেন একজন
Image

মধ্যপ্রদেশের নিওয়ারিতে গাছে ধাক্কা গাড়ির; মৃত ৩, প্রাণে বাঁচলেন একজন

নিওয়ারি, ৫ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের নিওয়ারি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবাহী একটি গাড়ি। শুক্রবার গভীর রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, প্রাণে বেঁচে গিয়েছেন মাত্র একজন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে নিওয়ারি জেলার বিশানপুরা গ্রামের কাছে। একটি অনুষ্ঠান থেকে তাঁরা ফিরছিলেন, রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে গাড়িটি।

এসডিওপি সন্তোষ প্যাটেল জানিয়েছেন, গাছে সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। গ্যাস কাটারের সাহায্যে গাড়ির ভিতর থেকে দেহ বের করতে প্রায় ৬ ঘন্টা সময় লেগে যায়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, তাই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি।

Releated Posts

রাম মন্দিরে অনুদান কাণ্ড থেকে নজর ঘোরাতেই ওয়াকফ ইস্যু তুলছেন যোগী, অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী…

ByBySandeep Biswas Jul 12, 2026

‘২০২২ সালের সীমানা পুনর্নির্ধারণ বিজেপির ‘ব্যাকডোর শাসন’-এর জন্য করা হয়েছিল’, দাবি ওমর আবদুল্লার

জম্মু, ১২ জুলাই (আইএএনএস) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…

ByBySandeep Biswas Jul 12, 2026

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top