News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলে ভোটে আবারও জয়ী নেতানিয়াহু, হার মানলেন তদারকি প্রধানমন্ত্রী লাপিদ
Image

ইজরায়েলে ভোটে আবারও জয়ী নেতানিয়াহু, হার মানলেন তদারকি প্রধানমন্ত্রী লাপিদ

জেরুজালেম, ৪ নভেম্বর (হি.স.): ইজরায়েলের তদারকি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদকে হারিয়ে ইজরায়েলের ক্ষমতায় ফিরেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে তাঁর লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সহযোগী দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গড়তে চলেছে। ভোটে জয়ের পরেই নেতানিয়াহুকে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী তদারকি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহুকে। ১২০ সদস্যের নেসেটে ৩২টি আসন জিতেছে দক্ষিণপন্থী লিকুদ পার্টি। লাপিদের দল ইয়েশ আতিদ জিতেছে ২৪টিতে। তবে রিজিওন্যাল জিওনিস্ট, ন্যাশনাল ইউনিটি-সহ একাধিক দলের সমর্থন নিয়ে সরকার গড়তে পারেন নেতানিয়াহু। ইতিমধ্যেই অন্তত ৬৪ জন নেসেট সদস্যের সমর্থন পেয়েছেন তিনি।

২০২১ সালের জুন মাসে ১২ বছরের ক্ষমতায় থাকার পর বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু দেড় বছরের মধ্যেই ক্ষমতাসীন মধ্যপন্থী জোটে অন্তর্দ্বন্দ্বের জেরে আবার ভোটের পথে হেঁটেছে ইজরায়েল। ১ নভেম্বর ইজরায়েলে ভোট হয়। এই নিয়ে গত ৪ বছরে সে দেশের ৫ বার ভোট হল।

Releated Posts

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top