News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,২১৬; ভারতে সক্রিয় রোগী ১৬-হাজারের নীচে, মৃত্যু ১৮ জনের
Image

কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,২১৬; ভারতে সক্রিয় রোগী ১৬-হাজারের নীচে, মৃত্যু ১৮ জনের

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ এক হাজারের ঊর্ধ্বেই রয়েছে, বিগত ২৪ ঘন্টায় কিছুটা বাড়ল মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,২১৬ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১৮ জনের, শুধুমাত্র কেরলেই ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৪৭৯-এ পৌঁছেছে (১.১৯ শতাংশ)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৫ হাজার ৭০৫-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২১৬ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৫৮,৩৬৫ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৫ হাজার ৭০৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৬৫৯ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৬৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,১২,১৮১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top