News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফিদায়েঁ হামলার ছিল পরিকল্পনা; অবন্তীপোরা, বিজবেহারায় ৩ লস্কর-সহ ৪ জঙ্গি নিকেশ
Image

ফিদায়েঁ হামলার ছিল পরিকল্পনা; অবন্তীপোরা, বিজবেহারায় ৩ লস্কর-সহ ৪ জঙ্গি নিকেশ

শ্রীনগর, ২ নভেম্বর (হি.স.) : কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরা ও অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে ৩ জন লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ছিল। বুধবার কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, মঙ্গলবার কাশ্মীরের দু’টি জেলায় এনকাউন্টার হয়েছে। অবন্তীপোরায় ৩ লস্কর সন্ত্রাসী নিরস্ত্র হয়েছে। অনন্তনাগে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঠাণ্ডা বাড়তেই নিজেদের ডেরা থেকে বেরিয়ে আসবে জঙ্গিরা এবং নিকেশ হয়ে যাবে।

এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, সুরক্ষা বাহিনীর ওপর ফিদায়েঁ হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের। মঙ্গলবার প্রথম এনকাউন্টার শুরু হয় অনন্তনাগের বিজবেহারার সেমথান এলাকায়, সেখানে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসী। নিহত জঙ্গির নাম-শাকির আহমেদ। নিহত এই জঙ্গি হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য ছিল।

অপর এনকাউন্টার শুরু হয় অবন্তীপোরার খান্দিপোরা এলাকায়। সেখানে এক পাকিস্তানি-সহ তিন সন্ত্রাসী নিকেশ হয়েছে। সেনাবাহিনী, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। কাশ্মীরের এডিজিপি জানিয়েছেন। “লস্কর কমান্ডার মুখতার ভাট-সহ ৩ জঙ্গি নিকেশ হয়েছে। একটি একে-৭৪ রাইফেল, একটি একে-৫৬ রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top