News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিলংয়ে বাঙালীদের উপর হামলার প্রতিবাদে আমরা বাঙালীর বিক্ষোভ আগরতলায়
Image

শিলংয়ে বাঙালীদের উপর হামলার প্রতিবাদে আমরা বাঙালীর বিক্ষোভ আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷  শিলং এর বাঙ্গালীদের উপর হামলার প্রতিবাদে  আমরা বাঙালির বিক্ষোভ  আগরতলায়৷ মেঘালয় ও শিলং য়ে বসবাসরত বাঙ্গালীদের উপর গত ২৮ অক্টোবর  হামলার ঘটনা সংঘটিত হয়৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হাবরা বাঙালি দল৷ মঙ্গলবার আমরা বাঙালি দলের পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ ও প্রদর্শন করা হয়৷ দলের পক্ষ থেকে শিবনগর  দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়৷  মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন মেঘালয় ও শিলংয়ে বাঙ্গালী সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলার  ঘটনা ঘটে চলেছে৷ তাতে আমরা বাঙালি দল গভীরভাবে উদ্বিগ্ণ৷ কফিলপে এ ধরনের হামলা বন্ধ করতে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে মেঘালয় সরকারের প্রতি আমরা বাঙালি দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এবং বাঙালি অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল আরো অভিযোগ করেন দেশের বিভিন্ন স্থানে বাঙ্গালীরা নামনা ভাবে নির্যাতিত ও আক্রান্ত হচ্ছেন৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top