News Flash

  • Home
  • বিনোদন
  • ১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন, আইনজীবীর বেশে হাজিরা অভিনেত্রীর
Image

১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন, আইনজীবীর বেশে হাজিরা অভিনেত্রীর

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): প্রায় ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় ফের অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। জামিন-আর্জির শুনানির জন্য শনিবার দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেন জ্যাকলিন ফার্নান্ডেজ। একেবারে আইনজীবীর বেশে এদিন আদালতে আসেন জ্যাকলিন। আদালত তাঁকে আগামী ১০ নভেম্বর অবধি অন্তর্বর্তী জামিন প্রদান করেছে। পাশাপাশি নিয়মিত জামিন ও অন্যান্য আবেদনের শুনানি হবে আগামী ১০ নভেম্বর। এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে সমস্ত পক্ষকে চার্জশিট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহ করার নির্দেশ দিয়েছে আদালত।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তোলাবাজি মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করেছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই শনিবার ফের ৩৭ বছর বয়সি জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হল।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top