News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Ghosh:আন্দোলনকারীদের পুজোর সময় বাড়ি যাওয়ার অনুরোধ দিলীপ ঘোষের
Image

Dilip Ghosh:আন্দোলনকারীদের পুজোর সময় বাড়ি যাওয়ার অনুরোধ দিলীপ ঘোষের

কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : আন্দোলনকারীদের পুজোর সময় বাড়ি যাওয়ার অনুরোধ বিজেপি নেতা তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ।

রবিবার মহা সপ্তমীতে আনন্দ মাতোয়ারা গোটা রাজ্য। কিন্তু চাকরি প্রার্থীরা নিজেদের হকের লড়াইয়ে এখনও পথে। এবার দিল্লি যাওয়ার পূর্বে কলকাতা বিমান বিন্দরে রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে তাদের ১০০ ভাগ অধিকার আছে আন্দোলন করার সেই দাবি মেটানো সরকারের দায়িত্ব। আমার বক্তব্য হচ্ছে পুজো এসে গেছে আন্দোলন চলতে থাকবে। বাংলায় সারা বছর আন্দোলন হয়। এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করছে। পুজোর কটা দিন বাড়িতে গিয়ে পুজোতে সময় দিন। কারণ আমরা জানি যে রাজত্বে বাস করছি সেখানে অধিকার ন্যায় পাওয়াটা মুশকিল। পরে আবার জোরদার আন্দোলন হবে।’
উল্লেখ্য, কয়েকদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিপ্রার্থীদের অনুরোধ করে বলেন, ‘সরকারের ওপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করে নিন। পুজোর সময় বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান।’ এরপর এদিন বিজেপি নেতা আন্দোলনকারীদের অনুরোধ করেন পুজোর সময় পরিবারকে সময় দিতে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top