News Flash

Posts of - September 2022

ED:মুম্বইয়ের বুলিয়ান মার্কেটে ইডি হানা, ৯১.৫ কেজি সোনা এবং ৩৪০ কেজি রুপো বাজেয়াপ্ত

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মুম্বইয়ের বুলিয়ন মার্কেটে অভিযান চালিয়ে ৯১.৫কেজি সোনা এবং ৩৪০ কেজি বাজেয়াপ্ত করেছে। এর মোট মূল্য ৪৭.৭৬ কোটি টাকা বলে জানা গেছে। সূত্রের মতে, গত সপ্তাহ থেকে ইডি পারেখ অ্যালুমিনেক্স লিমিটেড কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্ত করছে। একই তদন্তের সময় গোপন খবরের ভিত্তিতে বুধবার ইডি একটি তল্লাশি অভিযানের সময় মেসার্স রক্ষা বুলিয়নের প্রাঙ্গনে একটি ব্যক্তিগত লকারের চাবি খুঁজে পায়। এই লকারগুলির তল্লাশির সময় ইডি দেখতে পায় যে সঠিক নিয়ম না মেনে লকারগুলি চালানো হচ্ছে। লকার চত্বরে কোনও সিসিটিভি বা কোনও রেজিস্টার ছিল না। ইডি যখন লকারগুলি তল্লাশি করে তখন তারা ৭৬১টি লকার খুঁজে পায়, যার মধ্যে ৩টি মেসার্স রক্ষা বুলিয়নের। লকার তল্লাশির সময় দুটি লকারে ৯১.৫কেজি সোনা এবং ১৫২ কেজি রুপো উদ্ধার করে। এছাড়াও, মেসার্স রক্ষা বুলিয়নের চত্বর থেকে অতিরিক্ত ১৮৮ কেজি রূপাও উদ্ধার করা হয়েছে। এই সমস্ত সোনা ও রূপা ইডি বাজেয়াপ্ত করেছে। ইডি মেসার্স রক্ষা বুলিয়ন এবং মেসার্স ক্লাসিক মার্বেলের ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল।

ByByadmin Sep 14, 2022

Durga Puja:পুজোর সময়টা ওঁরা যেন দশভূজা,  ব্যস্ততা  বেড়েছে মহিলা ঢাকীদের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : মল্লিকা দাস, রিনি খাতুন, অঞ্জনা নন্দী— বছরের অন্য সময়ের তুলনায় এই মুহূর্তে ব্যস্ততা খুব বেশি। ওঁরা হয় মহিলা ঢাকি বা অনুষ্ঠানের আয়োজক। ওঁদের ভাবনা দুর্গাপুজোর বায়না নিয়ে। সংসারের চাপ সামলিয়ে ওঁদেরও যেন পুজোর সময়টা হয়ে উঠতে হয় দশভূজা। মল্লিকা থাকেন উত্তর ২৪ পরগণার মছলন্দপুরে। বছর চার ধরে ঢাক বাজান। স্বামী গোবিন্দ দাস ঢাকী হিসাবে নামকরা। আগামী ২২শে অষ্ট্রেলিয়া যাবেন পুজোয় ঢাক বাজাতে। গোবিন্দবাবুর বাবা মতিলালও ঢাক বাজাতেন। মতিলালডটকম নামে সংস্থা খুলে ঢাকী সরবরাহ করেন নানা অনুষ্ঠানে। এই প্রতিবেদককে মল্লিকা বলেন, “গত দু’বছর অতিমারীর জন্য একটা অনিশ্চয়তা ছিল। এবার ঢাকীদের বাজার ভাল। বরাত আসছে। তবে শ্বশুর, অসুস্থ শাশুড়ি আর বছর পাঁচের ছেলেকে সামলে খুব সময় দেওয়ার অবকাশ নেই। দেখা যাক।“ রিনি খাতুন থাকেন বাউরিয়ার নলপুরে। বললেন, “১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল। কিন্তু ছেলে হওয়ার পর বাবার কাছে ফিরে আসতে হয়। উপায় না দেখে ঢাক বাজাতে শুরু করি। শুভ দাস নামে এক ঢাকীর কাছে শিখি। এখন আর আমি নিজে বাজাই না। ‘স্টার ইভেন্টস’ নামে একটা সংস্থা তৈরি করে নাচ-গান হরেক অনুষ্ঠানের লোক আয়োজকদের কাছে পাঠাই।“ রিনির কথায়, “ঢাক, বাজনা, রাজস্থানী, ডান্ডি— সবেতেই পারদর্শী ছেলে, মেয়ে আমার চেনা আছে। আয়োজকদের কবে থেকে, ক’দিনের জন্য, ক’জনকে দরকার সেটা জেনে পরিকল্পনা ছকে ফেলি। বিভিন্ন জায়গার অর্ডার আসছে। বয়স্ক বাবা আর সাত বছরের মেয়েকে সামলিয়ে পুজোর সময় একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি।“ লোকশিল্পের পীঠস্থান বলে খ্যাত কল্যাণগড়ের নট্টপাড়ার শিল্পীরা। দিল্লি এশিয়াডে যোগদানকারী এই পাড়ার অধিবাসী এক‌ই পরিবারের তিনজন। এও এক নজির‌ই বলা যায়। এই পরিবারের‌ই উচ্চ শিক্ষিত সজল নন্দী। নন্দী পরিবারের অঞ্জনা কিম্বা সোনা সরকারের কথায়, দিন দিন মহিলা ঢাকির দলের চাহিদা বাড়ছে। স্বগর্বে তাঁদের ঘোষণা, শুধু মহিলা বলেই যে তাঁদের লোকে ডাকছেন তা কিন্তু নয়, তাঁরাও পুরষের মত সুন্দর করে ঢাক বাজান। আর নিজেদের ঢাকটা নিজে হাতে বানানও।

ByByadmin Sep 14, 2022

Football:চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে দল বায়ার্ন মিউনিখ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): মরসুমের সবচেয়ে বড় দলবদল রাবার্ট লেয়নডস্কির বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যাওয়া। তাই চ্যাম্পিয়ন্স লিগে যখন এই দুই দল একই গ্রুপে পড়ল, তখন থেকেই ফুটবলপ্রেমীদের নজর ছিল এই দুই দলের ম্যাচটির দিকে। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে বায়ার্নের হোম গ্রাউন্ড আলিয়েঞ্জ এরিনায় জিতল টমাস মুলাররাই। তারা ২-০ গোলে হারাল বার্সেলোনাকে। দ্বিতীয়ার্দ্ধের খেলার শুরুতেই তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করলেন লুকাস হার্নান্ডেজ এবং সাদিও মানে। গতকাল রাতের অন্য ম্যাচে লিভারপুল ২-১ গোলে হারিয়ে দিল আয়াখস আমস্টারডমকে। লিভারপুলের হয়ে গোল দুটি করেন মহম্মদ সালাহ এবং জোয়েল মাতিপ। আয়াখসের গোলদাতা মহম্মদ কুদুস। সারা বিশ্বের নজর ছিল বায়ার্ন-বার্সেলোনা ম্যাচের দিকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রবার্ট লেয়নডস্কি। বার্সায় যোগ দেওয়ার পর থেকে গোলের মধ্যেই আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের দল ভিক্টোরিয়া প্লাজেনের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছেন। লা লিগাতেও গোলের মধ্যে আছেন পোল্যান্ডের আধিনায়ক। কিন্তু বায়ার্ন তাঁকে গোল পেতে দিল না। সাতটি শট গোলে মেরেছেন রবার্ট। কিন্তু একটিতেও গোল হয়নি। বায়ার্ন জানত শুরু থেকেই আক্রমণের ঝড় তুলবে বার্সা। তাই শুরুর দিকে তারা একটু ডিফেন্সিভই ছিল। কিন্তু বিরতির পর বায়ার্ন খোলস ছেড়ে বেরোয়। ৫১ মিনিটে ফ্রি কিক থেকে জসুয়া কিমিচ বল ফেলেন সেন্টার ব্যাক লুকাস হার্নান্ডেজের মাথায়। হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লুকাস। তিন মিনিট পরেই দ্বিতীয় গোল। লিভারপুল ছেড়ে বায়ার্নেে আসা সাদিও মানে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে হার মানান বার্সার গোলকিপার আন্দ্রে টার স্টেজেনকে।

ByByadmin Sep 14, 2022

Accident:চলন্ত ট্ৰেন থেকে পড়ে পাথারকা‌ন্দি‌তে মৃত্যু যাত্রীর

পাথারকা‌ন্দি‌ (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির দক্ষিণ রেল গেটের কাছে চলন্ত ট্রেন থে‌কে পা পিছ‌লে নীচে প‌ড়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যাত্রীকে বারইগ্রাম এলাকার বান্দরকোণা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের বা‌সিন্দা, ক্ষুদ্র ব্যরবসায়ী আব্দুল মান্নান (৫০) বলে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গে‌ছে, আজ বুধবার বি‌কেল তিনটা নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে করে চুড়াইবা‌ড়ি থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন আব্দুল মান্নান। তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন। ট্রেনটি পাথারকান্দি ‌স্টেশ‌নে ঢোকার প্রায় ৫০ মিটার আগে দরজা থেকে পা পিছ‌লে ‌চলন্ত ট্রেনের নীচে প‌ড়ে যান। নীচে পড়ে তি‌নি রে‌লের চাকার সংস্প‌র্শে আসায় পেটের না‌ড়িভু‌ড়ি বে‌রি‌য়ে পড়ে। বাম হাত দু টুকরো হয়ে গেছে। ট্রেন চলে গেলে স্থানীয়দের সহযোগিতায় তা‌কে পাথারকান্দি প্রাথ‌মিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। প্রাথমিক চিকিৎসা চলাকালীন হাস‌পাতালের বেডেই মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন আব্দুল মান্নান। তার সাথে একটি বাজারব্যাগ ও কিছু কাগজ পত্র পাওয়া গে‌ছে। পরে রেল পু‌লিশ মৃত‌দেহের ময়না তদ‌ন্তের জন্য। ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে পাঠিয়েছে।

ByByadmin Sep 14, 2022
Image Not Found

C-Division Super League:সি-ডিভিশন সুপার লিগের ক্রীড়া সূচি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। সুপার লিগের ক্রীড়া সূচি তৈরি হয়েছে। টিএফএ আয়োজিত সি-ডিভিশন ক্লাব ফুটবলের সুপার ফোর-এর…

ByByadmin Sep 22, 2022

Sports:কো’ফাইনালে আজ প্রতিপক্ষ মনিপুর ভিজে মাঠ নিয়ে দুশ্চিন্তায় ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দুশ্চিন্তায় ত্রিপুরার ফুটবলাররা। দুশ্চিন্তা বিপক্ষ দলকে নিয়ে নয়। দুশ্চিন্তা মুষলধারে বৃষ্টিকে নিয়ে। বৃহস্পতিবার…

ByByadmin Sep 22, 2022
Scroll to Top