News Flash

  • Home
  • খেলা
  • Sports:কো’ফাইনালে আজ প্রতিপক্ষ মনিপুর ভিজে মাঠ নিয়ে দুশ্চিন্তায় ত্রিপুরা
Image

Sports:কো’ফাইনালে আজ প্রতিপক্ষ মনিপুর ভিজে মাঠ নিয়ে দুশ্চিন্তায় ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দুশ্চিন্তায় ত্রিপুরার ফুটবলাররা। দুশ্চিন্তা বিপক্ষ দলকে নিয়ে নয়। দুশ্চিন্তা মুষলধারে বৃষ্টিকে নিয়ে। বৃহস্পতিবার সকালে অনুশীলনের পর থেকে কালো চাদরে ঢেকে নিয়েছিলো আকাশ। সকাল গড়িয়ে দুপুর হতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ফলে মাঠ হয়ে যায় পিচ্ছিল। ওই পিচ্ছিল মাঠে মনিপুরের বিরুদ্ধে কতটা লড়াই ছুড়ে দিতে পারবে মেরিনা জমাতিয়া-‌রা, তাই এখন দেখার। আজ বিকেল ৩ টায় আসরের কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা স্পোর্টল ল্কুলের প্রতিপক্ষ মনিপুর।  দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। আম্বেদকর স্টেডিয়ামে ওই দিন বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। বুধবার বিশ্রাম দেওয়া হয়েছিলো ফুটবলারদের। বৃহস্পতিবার দুবেলা অনুশীলন করার কথা ছিলো। সকালে স্থানীয় একটি পার্কে অনুশীলন করলেও বিকেলে বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেনি ত্রিপুরার মেয়েরা। অনুশীলন করতে না পারলেও বিকেলে ফুটবলারদের নিয়ে মনিপুর ম্যাচের ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করেন কোচ কল্পনা দেববর্মা এবং ম্যানেজার সুশান্ত দেববর্মা। অনেকটা মনিপুর বধের ছক কষে নেওয়ার চেষ্টা করেছেন কোচ এবং ম্যানেজার। দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরা দলের ম্যানেজার সুশান্ত দেববর্মা বলেন,”বিপক্ষ দল নয়, আমাদের দুশ্চিন্তা ভিজা এবং পিচ্ছিল মাঠকে নিয়ে। খেলতে নেমে যদি মেয়েরা নিজেদের মানিয়ে নিতে পারে এবং প্রথম দুই ম্যাচে যা খেলেছে তা যদি বজায় থাকে তাহলে আমরা মনিপুরের বিরুদ্ধে জয় পাবোই। মানসিক ভাবে গোটা দলই এখন চাঙ্গা । মনিপুরের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে সকলেই আশাবাদী”। ‌‌

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top