News Flash

  • Home
  • দেশ
  • Malay Ghatak:মলয় ঘটককে তলব ইডির, দিল্লি যেতে বলা হল আগামী সপ্তাহে
Image

Malay Ghatak:মলয় ঘটককে তলব ইডির, দিল্লি যেতে বলা হল আগামী সপ্তাহে

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : কয়লা পাচার মামলায় সিবিআই টানা জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে হাসিখুশি ভাবেই বাইরে বেরোতে দেখা গিয়েছিল মন্ত্রী মলয় ঘটককে। তবে তার কিছু ক্ষণ বাদেই আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নোটিস পেলেন তিনি। সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর মলয়কে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। আগেই ইডি মলয়কে হাজির হতে নির্দেশ দিয়েছিল। আবার চিঠি পেলেন মন্ত্রী।

কয়লা পাচার মামলায় গত শুক্রবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে এই মামলাতেই মলয়কে ইডি নোটিস পাঠিয়েছিল। কিন্তু তিনি সে বার তলব এড়িয়েছেন। আবার ইডির ডাক পেলেন তিনি। প্রসঙ্গত, বুধবার সকাল ৮টা নাগাদ মলয়ের ডালহৌসির সরকারি বাসভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তার আগেই অবশ্য আসানসোল এবং কলকাতায় মলয়ের আরও পাঁচটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে দেয় সিবিআই। তল্লাশি চালানো হয় আলিপুর এলাকায় মন্ত্রীর এক ঘনিষ্ঠের বাড়িতেও। পরে রাজভবনের পাশে ডালহৌসি চত্বরে মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেখান থেকে তাঁরা বিকেল সাড়ে ৪টে নাগাদ বেরিয়েছেন। প্রায় একই সময় আসানসোলে মলয়ের পৈতৃক বাড়ি থেকেও বেরোয় সিবিআই। প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে সিবিআই

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top