News Flash

  • Home
  • দিনের খবর
  • পুজোর মুখে স্বস্তি, স্বাভাবিক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা
Image

পুজোর মুখে স্বস্তি, স্বাভাবিক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): বাস যাত্রীদের জন্য স্বস্তি। সপ্তাহভর ভোগান্তির পর চতুর্থীর দিন একেবারে পুজোর মুখে স্বাভাবিক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা। গত কয়েকদিন ধরেই অব্যাহত ছিল বাস সমস্যা। মহালয়া পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত থাকায় সমস্যায় পড়তে হয়েছিল যাত্রীদের। এমনকি সোমবারও বাস সমস্যা অব্যাহত ছিল।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। বীরভূমের রামপুরহাট ও সিউড়ি, দু’টি ডিপো থেকেই বন্ধ হয়ে যায় বাস চলাচল। ফলত ক্ষুব্ধ যাত্রীদের তরফে প্রশ্ন তোলা হয়, পুজোর মুখে কেন দিনের পর দিন বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। লাগাতার বাস বন্ধের জেরে সমস্যা হচ্ছিল যাত্রীদের। যদিও সেই সমস্যা থেকে মুক্তি মিলল চতুর্থীতে। স্বাভাবিক হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top