News Flash

  • Home
  • দিনের খবর
  • Udhampur Blast :উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ
Image

Udhampur Blast :উধমপুরের বিস্ফোরণস্থল পরিদর্শনে এনআইএ

জম্মু, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : উধমপুরে দু’টি বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন এনআইএ আধিকারিকরা। তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিকে বাসে বিস্ফোরণ হওয়ায় ওই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড প্রতিটি গাড়িতে তল্লাশি করছে।

জম্মু ও কাশ্মীরের উধমপুর ও ডোমাইল চকে বুধবার রাতে দু’টি বিস্ফোরণ হয়।প্রথমে বুধবার রাতে উধমপুরের একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণ হয়। তাতে দু’জন আহত হন। দ্বিতীয় বিস্ফোরণটি হয় রাত ১০টা ৪৫ মিনিটে ডোমাইল চকের একটি বাসে ।
বৃহস্পতিবার সেই ঘটনার তদন্তেই সেখানে যায় এনআইএ। সূত্রের খবর, দু’টি বিস্ফোরণের তদন্ত তুলে দেওয়া হবে জাতীয় তদন্তকারী সংস্থার হাতেই। সেই সংক্রান্ত সবুজ সংকেত পেয়েই গোয়েন্দারা প্রাথমিক তদন্তের কাজ সেরে রাখল।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top