News Flash

Image

Accident:রতুয়ায় পথ দুর্ঘটনায় মৃত শিশু, আহত ৮

সামসী, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : মালদার রতুয়া-২ ব্লকের শ্রীপুরে পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ‍শ্রীপুরে তৃণমূলের একটি পথসভা ছিল। বৃহস্পতিবার সেখান থেকে ফেরার পথে একটি পিকআপ ভ্যানের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। টোটোতে থাকা ওই শিশুর দুর্ঘটনায় মৃত্যু হয়। বাকি ৮ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা প্রত্যেকেই খেড়িয়া গ্রামের বাসিন্দা। এই বিষয়ে তৃণমূল এদিনের কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশি জানান, তাঁর সভা থেকে ফিরছিলেন। আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহনের আশ্বাস দেন তিনি।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top