News Flash

  • Home
  • বিনোদন
  • একতা কাপুর ও তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অবিলম্বে হাজিরার নির্দেশ
Image

একতা কাপুর ও তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অবিলম্বে হাজিরার নির্দেশ

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ‘বিতর্কিত’ দৃশ্য ছেঁটেও ছাড় মিলল নাএকটি ওয়েব সিরিজের জন্য প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুর ও তাঁর মা শোভা কপূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিহারের বেগুসরাইয়ের আদালত। এই মামলায় অবিলম্বে একতাকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। একতার বিরুদ্ধে অভিযোগ, তাঁর ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’ (সিজন-২)-এ সেনাকর্মীদের অপমান এবং তাঁদের পরিবারের অনুভূতিকে আঘাত করা হয়েছে। বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনাকর্মীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। অভিযোগকারীর দাবি, দৃশ্যটি এক জন সেনাকর্মী হিসাবে তাঁকে মর্মাহত করেছে। যদিও দু’বছর আগে ওই সিরিজ থেকে দৃশ্যটি ছেঁটে ফেলে ক্ষমা চেয়েছিলেন একতা। বিতর্কিত দৃশ্য বাদ দিলেও তিনি এই মামলায় আদালতে হাজিরা দেননি। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top