News Flash

  • Home
  • বিনোদন
  • অর্থ তছরুপ মামলায় আদালতে হাজিরা জ্যাকলিনের; অন্তর্বর্তী জামিন মঞ্জুর, ফের শুনানি ২২ অক্টোবর
Image

অর্থ তছরুপ মামলায় আদালতে হাজিরা জ্যাকলিনের; অন্তর্বর্তী জামিন মঞ্জুর, ফের শুনানি ২২ অক্টোবর

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনেত্রীকে এদিন ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত, ফের তাঁর রেগুলার জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২২ অক্টোবর। ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় জ্যাকলিনকে আদালত সমন পাঠিয়েছিল, সেই মতো সোমবার সকালে পাটিয়ালা হাউস কোর্টে তিনি হাজিরা দেন।

অর্থ তছরুপ মামলায় এদিন আদালতের জামিনের আবেদন জানান জ্যাকলিনের আইনজীবী। সেই আর্জির প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে জবাব তলব করেছেন অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দ্র মালিক। বিচারক জানিয়েছেন, ইডি-র জবাব না পাওয়া পর্যন্ত জ্যাকলিনের নিয়মিত জামিন আর্জি আদালতে বিচারাধীন থাকবে। পরে জ্যাকুলিনের আইনজীবীর অনুরোধে, আদালত ৫০,০০০ টাকার জামিন বন্ডে জ্যাকলিনকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ অক্টোবর।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top