News Flash

  • Home
  • দিনের খবর
  • Heavy Rain:আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্বাভাস
Image

Heavy Rain:আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্বাভাস

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : প্রায় সপ্তাহ দুয়েক দেরি বোধনের। তার আগে নিম্নচাপ দুয়ারে কড়া নাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা আগামী পাঁচদিনের যে পূর্বাভাস জানিয়েছেন, তাতে বৃষ্টির আনোগোনা রয়েছে।হাওয়া অফিস বলছে, “একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র ভারী বৃষ্টি হবে দুই পরগনাতে। এছাড়া আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে।”

রবিবারও কলকাতায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। এরপর আবহাওয়ার কিছুটা বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
পুজোর আগে আশঙ্কার কথা, আগামী চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। এরমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top