News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest:স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল প্রাক্তন পড়ুয়াদের
Image

Protest:স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল প্রাক্তন পড়ুয়াদের

স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল প্রাক্তন পড়ুয়াদের
শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রবিবারও স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদ । এদিন শিলিগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তনীরা স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করেন তাঁরা। জানা গিয়েছে, শিলিগুড়ি গার্লস হাইস্কুল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, মার্গারেট হাইস্কুল, নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাইস্কুলের প্রাক্তনীরা মিছিলে অংশ নেন।

প্রসঙ্গত, রাজ্যের সরকারি, আধা সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত সমস্ত স্কুলের পোশাক একই রঙের হবে বলে সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে নবান্ন। সমস্ত স্কুলের পোশাক নীল-সাদা রঙের হবে এবং জামার বুকে বিশ্ব বাংলা লোগো থাকবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। যা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top