News Flash

  • Home
  • দিনের খবর
  • Partha Chatterjee:নেটানাগরিকদের প্রবল ব্যাঙ্গের মুখে ‘অসুস্থ’ পার্থ
Image

Partha Chatterjee:নেটানাগরিকদের প্রবল ব্যাঙ্গের মুখে ‘অসুস্থ’ পার্থ

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : “পা ফুলে মারাত্মক অবস্থা পার্থর! হাঁটতে অসুবিধা হচ্ছে, জানালেন চিকিৎসক।“ এই শিরোনাের সচিত্র সংবাদে নেটানাগরিকদের প্রবল ব্যাঙ্গের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

একটি সংবাদ চ্যানেলে পোস্ট করার ১১ ঘন্টা বাদে শনিবার বেলা দেড়টায় এর লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ১ হাজার ২০০, ৬২২ ও ১০। সইফুল আলম লিখেছেন, “উল্টো করে ঝুলিয়ে রাখলেই ঠিক হয়ে যাবে।“ প্রণয় খান সইফুলকে প্রশ্ন করেছেন, “ভারতীয় একটি হিন্দি সিনেমায় দেখেছিলাম নানা পাটেকর একজন অপরাধিকে উলটো করে ঝুঁলিয়ে এক ব্যাগ ইঁদুর ভরতি ব্যাগে মাথা ঢুকিয়ে গলায় বেঁধে দিয়েছিলো এরকমই?“

পার্থ সাহা লিখেছেন, “পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখুক।” ঝন্টু রায় লিখেছেন, “এতই যদি সমস্যা হচ্ছে তা একাই ভোগ না করে সব সত্যি গুলা বলে দে তাতে সকলে এক সঙ্গে জেলের ভিতরে থাকলে হয়তো একটু মানুষিক যন্ত্রনা কমবে।“ সদানন্দ বারুই লিখেছেন, “পেটের মেদ কমছে তো, তাহলে ঠিক আছে। নাহলে অর্পিতার অসুবিধা হয়।” কৈলাস মণ্ডল লিখেছেন, “দিদির সেই চেয়ারটা দেওয়া হোক যেটা দিয়ে জনগণকে বোকা বানিয়ে ডাবল ডাবল চাকরি প্রতিশ্রুতি দিয়ে আজকে বাদাম ছোলা ঘুগনি বিক্রি করার পরামর্শ দেন লজ্জা বলতে কিছু নেই উনার মানে চটিপিসির।” প্রসেনজিৎ মুখার্জি লিখেছেন, “আঙুল ফুলে কলাগাছ তো আগেই হয়েছিল।“ জুয়েল শেখ তিনটি হাস্যমুখ সহযোগে লিখেছেন, “সব নাটক, ছেড়ে দিলেই লাফিয়ে খাটে উঠবে।” শিবানী নাগ লিখেছেন, “আরও ফুলুক। ফুলে পা ফেটে রক্ত ঝরুক। তাহলে ধরনায় বসা বেকারগুলো কিছুটা শান্তি পাবে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top