News Flash

Image

বাগুইআটিতে দুর্ঘটনায় মৃত এক, আশঙ্কাজনক দুই

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : ফের শহরে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া বাইকের রেষারেষিতে মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বাগুইআটির ভিআইপি রোডের কেষ্টপুর ও নারায়ণতলার মাঝামাঝি জায়গায়। আশঙ্কাজনক দুই যুবককে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম সুকদেব গায়েন। ২২ বছরের ওই যুবক বাগুইআটির জগতপুরের শিমুলতলার বাসিন্দা। অপর দুই বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তাঁরা আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। মূলত রাতের শহরে বেপরোয়াগতি ও রেষারেষির জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ২ টো ২০ মিনিট নাগাদ দুটি বাইক রাস্তায় রেষারেষি করছিল বলে জানতে পেরেছে পুলিশ। লেকটাউনের দিক থেকে বাগুইআটির দিকে আসছিল দুটি কে টি এ পালসার ২২০ বাইক। অত্যন্ত দ্রুত গতিতে বাইকগুলি এগোচ্ছিল। বাইক দুটি ঠিক কেষ্টপুরের সিগন্যাল অতিক্রম করার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top