News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত উত্তরাখণ্ডে, ভূমিধসে অবরুদ্ধ বহু গুরুত্বপূর্ণ সড়ক
Image

ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত উত্তরাখণ্ডে, ভূমিধসে অবরুদ্ধ বহু গুরুত্বপূর্ণ সড়ক

দেহরাদূন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বিগত ৪৮ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেবভূমি উত্তরাখণ্ডে। রাজ্যের দেহরাদূন, চামোলি, বাগেশ্বর, চম্পাওয়াত, নৈনিতাল এবং আলমোড়া জেলায় ভারী বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় টানা বর্ষণে সমতলে বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। স্থানীয় মানুষজনকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, বাগেশ্বরে দু’টি এবং আলমোড়ায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতার পরিপ্রেক্ষিতে চামোলি প্রশাসন আগামীকাল পর্যন্ত ওই পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। বদ্রীনাথ ও কেদারনাথের উঁচু পাহাড়ে তুষারপাত হয়েছে। পার্বত্য অঞ্চলের বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের দেহরাদূন, বাগেশ্বর এবং তেহরিতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভক্ত ও পর্যটকদের ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top