News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিশ্বনাথে ১৭ জন বাংলাদেশি নাগরিক আটক, ট্যুরিস্ট ভিসায় এসে ইসলাম ধর্ম প্রচারের অভিযোগ
Image

বিশ্বনাথে ১৭ জন বাংলাদেশি নাগরিক আটক, ট্যুরিস্ট ভিসায় এসে ইসলাম ধর্ম প্রচারের অভিযোগ

বিশ্বনাথ (অসম), ১৭ সেপ্টেম্বর (হি.স.) : অসমের বিশ্বনাথ জেলার বিহালি আজ শনিবার সকালে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বাঘমারিতে ব্ৰহ্মপুত্ৰের তীরবর্তী স্থান থেকে জিঙিয়া পুলিশ আটক করে বাংলাদিদের থানায় নিয়ে আসে।

ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানিয়েছে, কয়েকমাস আগে কোচবিহারের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে তারা ভারত ভূখণ্ডে প্ৰবেশ করেছিল। ভারতে প্রবেশ করতে তারা টু্যরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন। ভারতের বেশ কয়েকটি ইসলামিক ধৰ্মীয় স্থান ভ্ৰমণ করেছিলেন তারা। দিল্লি, আজমের শরিফ প্রভৃতি বিভিন্ন স্থানে তারা ধৰ্মীয় সভার আয়োজন করে ইসলাম ধর্ম প্রচার করেছেন বলে নাকি প্রদত্ত স্বীকারোক্তিতে জানিয়েছেন ধৃত বাংলাদেশিরা।

পুলিশ জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে এঁরা বিশ্বনাথে অবস্থান করছিলেন। ট্যুরিস্ট ভিসায় ধৰ্ম প্ৰচারের কোনও অনুমতি নেই৷ ভারতে আসার পিছনে কোনও গোপন রহস্য আছে কিনা, অসমে তারা কোথায় কোথায় গিয়েছেন, কার কার সঙ্গে দেখা করেছেন, ইত্যাদি জিজ্ঞাসার সঠিক জবাব পেতে ১৭ জন বাংলাদেশিকে জেরা করছে পুলিশ।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top