News Flash

  • Home
  • দিনের খবর
  • আহমেদাবাদে আগুন লাগল দাঁড়িয়ে থাকা বাসে, সুরক্ষিত সমস্ত যাত্রীরা
Image

আহমেদাবাদে আগুন লাগল দাঁড়িয়ে থাকা বাসে, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

আহমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের আহমেদাবাদে আগুন ধরে গেল দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। পরে দমকলের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।আহমেদাবাদ পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে আহমেদাবাদে মেমনগর বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরে যায়। ওই বাসে মোট ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগা মাত্রই বাস থেকে নেমে পড়েন সমস্ত যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি।

খবর দেওয়া হয় দমকল, দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিভিয়েছে। পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। সকলেই সুরক্ষিত রয়েছেন। আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top