News Flash

Image

Dilip Ghosh:পুরো ঢপবাজি চলছে, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.): গতকাল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কর্মসংস্থানের দিশা দিয়েছিলেন । এই ঘটনায় শুক্রবার তৃণমূলকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । এদিন তিনি বলেন, ” ট্রেনিদের কাগজ ধরিয়ে বলছে চাকরি দিলাম । পুরো ঢপবাজি চলছে” ।

এই প্রসঙ্গে তৃণমূল সরকারকে একহাত নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন,” রাজ্যে যখন আর কোনও দিশা থাকে না তখন মানুষকে এভাবেই ভুলিয়ে রাখতে হয় । সরকার দুর্নীতিতে ডুবে গিয়েছে । লক্ষ্য নেই । উদ্দেশ্য নেই । রোড ম্যাপ নেই । ট্রেনিদের কাগজ ধরিয়ে বলছে চাকরি দিলাম । পুরো ঢপবাজি চলছে । ওদিকে কেজরিওয়াল মুখ থুবড়ে পড়েছে । এদিকে মমতা মুখ থুবড়ে পড়েছেন । আপনার উপস্থিতির জন্য প্রতি মাসে এগারো হাজার ? কিসের চাকরি,কিসের ট্রেনিং ? সব কোম্পানিকে ভয় দেখানো হয়েছে । বলা হয়েছে কথা না শুনলে টাটার মত পরিণতি হবে । এভাবে বাংলার ছেলেদের বেকুব বানানো হচ্ছে ।

কল্যাণময় গ্রেফতার ভাবুন একবার । রাজ্যের ছেলেমেয়েরা যার হাত থেকে জীবনের প্রথম সার্টিফিকেট নিয়েছে, সে আজ চুরির দায়ে জেলে । যে লোকের জীবনী রাজ্যের ছেলেমেয়েরা পড়ছে, সেই শিক্ষামন্ত্রী জেলে । গোটা শিক্ষা দফতরে চোরেদের আড্ডা । বাংলার কপালে এমন খারাপ সময় আগে আসেনি ” ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top