News Flash

  • Home
  • খেলা
  • Smuggling:পাচারকালে প্রচুর কাঠ সহ আটক গাড়ি
Image

Smuggling:পাচারকালে প্রচুর কাঠ সহ আটক গাড়ি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ সেপ্টেম্বর :

বনদপ্তরের এর কর্মীরা গত বৃহস্পতিবার বিভিন্ন জায়গায়ই অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কাঠ সহ একটি গাড়ি ও আটক করে৷ মূলত বনকর্মীরা অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান তেজী করে তুলল৷ সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার এর নেতৃত্বে বন কর্মীরা এই ডিভিশনের অধীনে ৪৫ মাইল এবং দক্ষিণ মহারানী থেকে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ চেরাই কাঠ সহ একটি গাড়িও আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া গামাই বাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে৷ পরে ডিএফ জানান, বৃহস্পতিবার সকালে ৪৫ মাইল এলাকার জঙ্গল থেকে প্রচুর অবৈধ কাঠ উদ্ধার করে নিয়ে আসে বনকর্মীরা৷ পরবর্তী সময় এদিন রাতেই নেতৃত্বে বন কর্মীরা দক্ষিণ মহারানী এলাকায় যায়৷ অবৈধ কাঠ পাচারকারীরা কর্মীদের লক্ষ্য করে কাঠ বোঝাই গাড়ি ফেলে চলে যায়৷ পরে বনকর্মীরা গাড়িটি বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া গামাই বাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে৷ উদ্ধার করা অবৈধ কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে৷ তবে তিনি এটাও জানান গাড়ির মালিক কে তদন্ত করে দেখা হচ্ছে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top