News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩ বছর পর মুখোমুখি হচ্ছেন এসসিও নেতারা, সমরকন্দে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Image

৩ বছর পর মুখোমুখি হচ্ছেন এসসিও নেতারা, সমরকন্দে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): উজবেকিস্তানের সমরকন্দে বৃহস্পতিবার সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর দু’দিনের শিখর সম্মেলন শুরু হচ্ছে। ৩ বছর পর এসসিও নেতারা মুখোমুখি বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বৈঠকে যোগ দিতে সমরকন্দ যাচ্ছেন। সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন।

কোভিড অতিমারীর পর ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে চিনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অংশ নেবেন। সাংহাই সহযোগিতা সংগঠন-এর ২২ তম শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৫ সেপ্টেম্বর দু’দিনের সফরে উজবেকিস্তানের সমরকন্দ যাচ্ছেন।

উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওইয়েভ-এর আমন্ত্রণেই প্রধানমন্ত্রীর এই সফর। এই সম্মেলনের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলির নেতৃবৃন্দ, এসসিও-র মহাসচিব, সংগঠনের আঞ্চলিক জঙ্গিদমন কর্মসূচীর কার্যনির্বাহী অধিকর্তা, তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top