News Flash

  • Home
  • দিনের খবর
  • গোয়ার কার্লিস রেস্তোরাঁ ভেঙে ফেলার ওপর সুপ্রিম স্থগিতাদেশ, কোনও বাণিজ্যিক কার্যক্রম চলবে না
Image

গোয়ার কার্লিস রেস্তোরাঁ ভেঙে ফেলার ওপর সুপ্রিম স্থগিতাদেশ, কোনও বাণিজ্যিক কার্যক্রম চলবে না

পানাজি, ৯ সেপ্টেম্বর (হি.স.): গোয়ার কার্লিস রেস্তোরাঁ ভেঙে ফেলার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনও রকম বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না কার্লিস রেস্তোরাঁয়, এই শর্তেই রেস্তোরাঁ ভেঙে ফেলার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

হরিয়ানার বিজেপি নেত্রী সোনালী ফোগাটের মৃত্যুর পর থেকেই সংবাদের শিরোনামে ছিল উত্তর গোয়ার আঞ্জুনা সৈকতের কার্লিস রেস্তোরাঁ। শুক্রবার সকাল থেকেই কার্লিস রেস্তোরাঁ ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছিল গোয়া সরকার। কিন্তু, বেলা ১১.৩০ মিনিটের পর থেকে ভেঙে ফেলার কাজ বন্ধ রাখা হয়।
গোয়ার কার্লিস রেস্তোরাঁ ভেঙে ফেলার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে কার্লিস রেস্তোরাঁ ভেঙে ফেলার কাজ বন্ধ রাখা হয়। তবে, শীর্ষ আদালতের শর্ত অনুযায়ী, কোনও রকম বাণিজ্যিক কার্যক্রম চলবে না এই রেস্তোরাঁয়। প্রসঙ্গত, সোনালী ফোগাটকে তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে এই রেস্তোরাঁর নাইটক্লাবে পার্টি করতে দেখা গিয়েছিল৷

Releated Posts

ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিউ এজ কেরল’ গঠনের রূপরেখা, প্রথম বাজেটে উন্নয়ন ও কল্যাণে জোর মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : ‘নিউ এজ কেরল’ গড়ার লক্ষ্যে উন্নয়ন ও জনকল্যাণের সমন্বয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top