News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার
Image

রাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

রাজগঞ্জ, ৯ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ির ফুলবাড়িতে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

আনুমানিক ৩০ বছরের ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ওই মানসিক ভারসাম্যহীন যুবক প্রায় এক বছর থেকে ফুলবাড়ি এলাকায় ঘুরে বেড়াতেন। এদিন আমাইদিঘি এলাকার বাসিন্দারা প্রাতর্ভ্রমণে বেরিয়ে তার মৃতদেহ দেখতে পান। তার একটি চোখ উপড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top