News Flash

  • Home
  • বিদেশ
  • কানাডায় ছুরি নিয়ে হামলার ঘটনায় উদ্ধার সন্দেহভাজন এক হামলাকারীর দেহ
Image

কানাডায় ছুরি নিয়ে হামলার ঘটনায় উদ্ধার সন্দেহভাজন এক হামলাকারীর দেহ

কানাডা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরিকাঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীর দেহ উদ্ধার হয়েছে । তার নাম ডেমিয়েন স্যান্ডারসন। তবে আরেক সন্দেহভাজন মাইলস স্যান্ডারসন এখনও অধরাই রয়ে গেছেন।

রবিবার কানাডার সাসকাচোয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ডেমিয়েন ও মাইলস স্যান্ডারসন নামের ৩০ ও ৩১ বছর বয়সী দুই ভাইকে হামলাকারী হিসেবে শনাক্ত করে। হামলার পর তারা একটি গাড়িতে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর সোমবার জানান, হামলাকারীরা কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। অন্যদের ওপর এলোমেলোভাবে হামলা চালানো হয়েছে। কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা বলতে পারেননি তিনি। হামলার পর জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেখানে প্রায় আড়াই হাজার আদিবাসী মানুষ বাস করেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top