News Flash

  • Home
  • দিনের খবর
  • নানুরে পিটিয়ে খুনের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩, ধৃতেরা প্রত্যেকেই তৃণমূল কর্মী
Image

নানুরে পিটিয়ে খুনের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩, ধৃতেরা প্রত্যেকেই তৃণমূল কর্মী

বীরভূম, ৫ সেপ্টেম্বর (হি. স.) :` নানুরের সাঁতরা গ্রামে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। সোমবার অভিযুক্তদের বোলপুর আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।

শুক্রবার গ্রামের দুই তৃণমূল নেতা রাজা শেখ ও খেলোন শেখ— এই দু’জন বাড়ি থেকে বশিরকে ডেকে নিয়ে যান বলে পরিবারের দাবি। এর পর ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বশিরকে বেধড়ক মারধর করা হয়। পরে বশির মারা যান। পরিবারের তরফে বশিরকে পিটিয়ে খুনের অভিয়োগ করা হয়।

স্থানীয় সূত্রে খবর, ধৃতদের তিন জনই তৃণমূলকর্মী। তাঁদের নাম বাবর আলি শেখ, শেখ চাঁদ, শেখ মহিউদ্দিন। তিন জনেরই বাড়ি সাঁতরা গ্রামে। এবং খুন হওয়া যুবক বশির শেখের প্রতিবেশী তাঁরা।

গত শুক্রবার রাত আটটা নাগাদ বশিরকে শাবল, চেন দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল ছাড়ার পর বিভিন্ন মামলায় ফাঁসানো হয় ওই যুবককে। তাতেও তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত না হওয়ায় পিটিয়ে খুন! ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মৃতের দাদা নাসিম শেখ নানুর থানায় মোট ১৪ জনের নামে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগ পাওয়ার দু’দিনের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মৃতের পরিবারের অভিযোগ, বশির আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বছর দুই আগে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। আর কোনও রাজনৈতিক দলের সঙ্গেই তিনি যুক্ত হননি। কিন্তু বার বার তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে বলে অভিযোগ। পরিবারের আরও অভিযোগ, বিভিন্ন সময় মিথ্যা মামলাও দেওয়া হয়েছে বশিরের নামে। কিন্তু তাতেও তৃণমূলে ফেরেননি বশির।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top