News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:হলদিবাড়িতে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল শিক্ষক নেতার পুলিশ হেফাজত
Image

Arrest:হলদিবাড়িতে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল শিক্ষক নেতার পুলিশ হেফাজত

হলদিবাড়ি, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে তৃণমূল শিক্ষক নেতাকে গ্রেফতার করল হলদিবাড়ি থানার পুলিশ। রবিবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

জানা গেছে, ২০১৪ সালের প্রাইমারি টেট দেওয়া ১২ থেকে ১৫ জন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে প্রায় এক কোটি টাকা আদায় করে অভিযুক্ত প্রাথমিক শিক্ষক পিন্টু সেন। তার বাড়ি হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন সেনপাড়া এলাকায়। চাকরি না হওয়ায় ২০১৮ সাল থেকে টাকা ফেরত চাইতে শুরু করে চাকরি প্রার্থীরা। অভিযোগ, দিনের পর দিন তাদের টাকা দেওয়ার নামে ঘোরানো হয়েছে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে বাজেজমার বাসিন্দা আমজাদ হোসেন সরকারের লিখিত অভিযোগের ভিত্তিতে হলদিবাড়ি থানার পুলিশ ওই শিক্ষক নেতাকে গ্রেফতার করে। রবিবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

যদিও ওই শিক্ষকের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্তের দিদি পম্পি সেনের দাবি, তাঁর ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাঁর ভাই কারও কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়নি।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top