News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Ghosh :অনুব্রত-সৌগতকে একযোগে আক্রমণ করলেন দিলীপ ঘোষ
Image

Dilip Ghosh :অনুব্রত-সৌগতকে একযোগে আক্রমণ করলেন দিলীপ ঘোষ

মেদিনীপুর,  ৪ সেপ্টেম্বর(হি.স.): অনুব্রত মন্ডল এবং সৌগত রায় দুই তৃণমূল নেতাকে একযোগে আক্রমণ করলেন  বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।  রবিবার মেদিনীপুরে অনুব্রত প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, অক্সিজেন কম যায়, ‘তাতেই একটা জেলা লুঠ করেছে। পুরোটা গেলে রাজ্যটাই লুঠ করে নিত’। অন্যদিকে সম্প্রতি সৌগত রায়ের ‘পিঠে তাল পড়বে’ নিদানকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘মাস্টারমশাই বলে কেউ ক্ষমা করবেন না। মানুষের মার, দুনিয়ার বার।’
আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। সেই অভিযানকে সামনে রেখে জেলায় জেলায় জোরদার প্রচারে নেমেছে বিজেপি। রবিবার বিকেলে মেদিনীপুরে একটি মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই মিছিল শেষে দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করতে শোনা যায় তৃণমূলের দুই নেতা অনুব্রত মণ্ডল ও সৌগত রায়কে।
এদিন দিলীপ ঘোষ বলেন, “কেষ্ট মণ্ডল মেয়েকে চাকরি দিয়েছেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা দিয়েছে কেন্দ্র। বাংলায় তা সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা মানে সব মেয়েরা আমাদের। তাদের উন্নতির কথা বলছে কেন্দ্র। আর উনি বলছেন, নিজের মেয়েকে বড় কর। উনি বলছেন, না না আমার একটাই মেয়ে। তাই বাড়ির ৩০০ মিটার দূরে প্রাইমারি স্কুলের টিচার হয়ে গেছেন। পরীক্ষা দিয়েছেন কি না কেউ জানে না। কবে জয়েন করেছে, কেউ জানেন না। মাস্টাররাও জানেন না। উনি সই করেন না। এই সমৃদ্ধি যোজনা এমন, স্কুলের রেজিস্ট্রার খাতা বাড়ি চলে আসে। ওখানে সই করেন। বেতন পেয়ে যান। যার নামে দু’টো কোম্পানি, বহু মূল্যের সংস্থার মালিক, সেও ৩০ হাজার টাকার মায়া ছাড়েনি।”
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “ওনার মাথায় নাকি অক্সিজেন কম যায়। এত অক্সিজেন কম নিয়ে একটা জেলাকে লুঠ করে নিয়েছে। যদি অক্সিজেন পুরো থাকত তাহলে গোটা পশ্চিমবঙ্গকে অন্ধকার করে দিত।”
অন্যদিকে দিলীপের এদিনের বক্তব্যে উঠে আসে সৌগত রায়ের প্রসঙ্গও। নাম না করেই এদিন দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “ডেবরার একজন সমিতির কর্মাধ্যক্ষকে গাছে বেধে জুতোপেটা করা হয়েছে। তাদেরই ক’জন নেতা বলছেন পিঠে তাল পড়বে, খোল পড়বে। নমুনা দেখে রাখুন। তেল মেখে রাখুন। কী যে পড়বে, একটাও বাইরে পড়বে না। মাষ্টারমশাই বলে কেউ ক্ষমা করবে না। চোরেদের সঙ্গে থাকলে সবাইকে দমদম দাওয়াই দেওয়া হবে। ভুলে যাবেন না মানুষের মার দুনিয়ার বার। সেদিন আসছে।”
প্রসঙ্গত সম্প্রতি এক সভায় গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আমার কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। আর মমতা ব্যানার্জির নামে কুৎসা করবেন না। আমাদের ছেলেরা কিন্তু রেগে যায়। রেগে গেলে মানুষের মাথার ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না।”–হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top