News Flash

  • Home
  • বিদেশ
  • আরও বিপাকে মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী, নির্বাচনে কারচুপির দায়ে সু চির ৩ বছরের কারাদণ্ড
Image

আরও বিপাকে মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী, নির্বাচনে কারচুপির দায়ে সু চির ৩ বছরের কারাদণ্ড

নে পি দ, ২ সেপ্টেম্বর (হি.স.): নির্বাচনে কারচুপির অভিযোগে মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার মায়ানমারের একটি আদালত এই রায় ঘোষণা করেছে। ফলে আরও বিপাকে পড়লেন সু চি।

এরই মধ্যে বিভিন্ন মামলায় সু চি কে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনে জালিয়াতির অভিযোগে এবার সু চি-কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি মায়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চি-সহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে। দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ সু চির বিরুদ্ধে কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে।

Releated Posts

পশ্চিম এশিয়ায় জাহাজে হামলা নিয়ে আমেরিকার কাছে কড়া প্রতিবাদ ভারতের, উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের বহনকারী একাধিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকার কাছে…

ByByNews Desk Jun 11, 2026

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব: মৃতের সংখ্যা বেড়ে ৬৪২, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ শিশুর

ঢাকা, ১১ জুন (আইএএনএস): বাংলাদেশে হামের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আরও…

ByByNews Desk Jun 11, 2026

মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের

তেহরান, ১১ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল। বৃহস্পতিবার সকালে বাহরিনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর মার্কিন…

ByByNews Desk Jun 11, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top