News Flash

Image

ধুবড়ির ভারত-বাংলাদেশ এবং অসম-পশ্চিমবঙ্গ সীমান্তে জারি ১৪৪ ধারা

ধুবড়ি (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : ধুবড়ির ভারত-বাংলাদেশ এবং অসম-পশ্চিমবঙ্গ সীমান্তে জেলা প্রশাসন জারি করেছে ১৪৪ ধারা।

ধুবড়ির জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে গবাদি পশু পাচার বন্ধ করা, ওই দেশ থেকে আগত কোনও উগ্রপন্থী, জিহাদি বা কোনও ব্যক্তি যাতে অসমে প্রবেশ করতে না পারে এবং সাম্প্রদায়িক সংঘর্ষ বা কোনও রকম অশান্তি সৃষ্টি করতে না পারে, তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ আজ থেকে তৎকলীনভাবে বলবৎযোগ্য এই নির্দেশিকা সন্ধে ৬-টা থেকে ভোর ৫-টা পর্যন্ত চলবে৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত ধুবড়ির ভারত-বাংলাদেশ ও অসম-পশ্চিমবঙ্গ সীমান্তে এই নির্দেশিকা জারি থাকবে।

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা এবং অসম-পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকার জন্য পৃথক দুটি নির্দেশিকা জারি করেছে ধুবড়ি জেলা প্রশাসন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top