News Flash

  • Home
  • দিনের খবর
  • কচ্ছের পুনরুজ্জীবন বিশ্বের জন্য গবেষণার বিষয়: প্রধানমন্ত্রী মোদী
Image

কচ্ছের পুনরুজ্জীবন বিশ্বের জন্য গবেষণার বিষয়: প্রধানমন্ত্রী মোদী

ভুজ(গুজরাট), ২৮ আগস্ট ( হি.স.) : ২০০১ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর কচ্ছের পুনর্গঠনের জন্য গুজরাটের জনগণের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কচ্ছের পুনরুজ্জীবন সমগ্র বিশ্বের জন্য গবেষণার বিষয়।

প্রধানমন্ত্রী মোদী গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ রবিবার ভুজে প্রায় ৪,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জনসভায় ভাষণ দিচ্ছিলেন।
ভূমিকম্প থেকে পুনরুদ্ধারের বিষয়ে প্রকাশিত সমস্ত আশঙ্কা এবং মূল্যায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বলেছেন যে এখন কচ্ছ কখনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু আজ কচ্ছের মানুষ এখানকার ছবিটা পুরোপুরি পাল্টে দিয়েছে।

সেই সময়ে গুজরাটে বিনিয়োগ বন্ধ করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন গুজরাট একের পর এক সংকটের সম্মুখীন হয়েছিল। গুজরাট যখন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছিল, তখন ষড়যন্ত্র শুরু হয়। গুজরাটকে দেশে ও বিশ্বে বদনাম করতে এখানে বিনিয়োগ বন্ধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র করা হয়। এমন পরিস্থিতিতেও গুজরাট দেশের প্রথম রাজ্যে যেখানে বিপর্যয় ব্যবস্থাপনা আইন প্রণয়ন করেছে। এই আইনের অনুপ্রেরণায় সারা দেশে একই ধরনের আইন প্রণীত হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজ মনটা অনেক আবেগে ভরে গেছে। ভুজিও দুঙ্গারে স্মৃতিবন স্মৃতিসৌধ, আঞ্জারে বীর বাল স্মারক উদ্বোধন হয়েছে,যা সমগ্র গুজরাটের সাধারণ যন্ত্রণার প্রতীক। এটি নির্মাণে শুধু ঘামই ব্যয় হয়নি, বহু পরিবারের চোখের জলের ইট-পাথর হয়েছে। তিনি বলেন, আজ কচ্ছের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের অন্যান্য প্রকল্পগুলিও স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা ও দুগ্ধ সংক্রান্ত প্রকল্প।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top